বিএনপি মহাসচিবসহ তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। দুপুর ২টা থেকে প্রায় দেড় ঘণ্টা এই বৈঠক চলে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, বৈঠকে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস ও প্রতিনিধি রেবেকা ভিকে, বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930