বৈশ্বিক শ্রম অধিকার বিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) শ্রমিকের অধিকার বিবেচনায় বিশ্বের সবচেয়ে খারাপ ১০ দেশের তালিকায় বাংলাদেশকে রেখেছে। সম্প্রতি প্রকাশিত অস্ট্রিয়ার ভিয়েনাভিত্তিক সংগঠনটির বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশকে এ তালিকায় রাখা হয়েছে।

‘আইটিইউসি গ্লোবাল রাইটস ইনডেক্স ২০২১’ শীর্ষক ওই প্রতিবেদনে বিশ্বের মোট ১৪৯ টি দেশের শ্রম অধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়া শীর্ষ ১০ খারাপ দেশের তালিকায় রয়েছে বেলারুশ, ব্রাজিল, কলম্বিয়া, মিসর, হন্ডুরাস, মিয়ানমার, ফিলিপাইন, তুরস্ক ও জিমাবুয়ে। এর মধ্য দিয়ে বেলারুশ ও মিয়ানমার এই তালিকায় প্রথম যুক্ত হলো।

এছাড়া, টানা অষ্টম বছরের মতো শ্রমিকের অধিকার বিবেচনায় বিশ্বের সবচেয়ে খারাপ অঞ্চল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728