Skip to main content

Alertnews24.com

বিয়ের অনুষ্ঠানে বন্ধুকে গুলি করে হত্যা করলেন বর!

এক বিয়ের অনুষ্ঠানে বরের গুলিতে তার বন্ধু নিহত হয়েছেন ভারতের উত্তর প্রদেশের সোনভদ্র জেলার ব্রাহ্মনগর এলাকায় । ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বরের নাম মনীশ মাধেশিয়া। নিহতের নাম বাবু লাল যাদব, তিনি একজন সেনা সদস্য। পিস্তলটি তারই ছিল।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে পিস্তল উঁচিয়ে গুলি করছেন বর। তার চারপাশে বিয়েতে নিমন্ত্রিত অতিথিরা দাঁড়িয়ে আছেন।

সোনভদ্রের পুলিশ সুপার অমরেন্দ্র প্রতাপ সিং বলেন, ‘তারা দুজন বন্ধু ছিলেন। গুলি চালানোর পরপরই যাদবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। নিহতের পরিবার একটি মামলা করেছে। বন্দুকটিও জব্দ করা হয়েছে।’মনীশ মাধেশিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

Share Now
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30