Skip to main content

Alertnews24.com

বৃষ্টিতে ছন্দপতন কুসিক ভোটের শুরুতেই

নির্বাচনে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন । প্রায় সব কেন্দ্রে ভোটারদের মোটামুটি উপস্থিতি লক্ষ্য করা গেলেও বৃষ্টি শুরুর পর ভোটাররা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন।

সকাল ৯টার দিকে কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে মোটামুটি বড় সারি ছিল ভোটারদের। এ সময় হঠাৎ শুরু হয় বৃষ্টি। আজ সকাল আটটায় শুরু হয়েছে এই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, সিটির ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এবার নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর হিজড়া ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এতে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন।

নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন পাঁচজন। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক (রিফাত)। টেবিলঘড়ি নিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত ও সিটির সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক (সাক্কু) স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

Share Now
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30