এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষীত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। আজ সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ত্রাণ বিতরণের নামে কোন ধরনের বৈষম্য করা চলবে না। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

ত্রাণ বিতরণে বাধা দেয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের এ অভিযোগের কোন তথ্য-প্রমাণ নেই। বিএনপিকে নিষ্ক্রীয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট, তাদের নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিনতি।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031