Skip to main content

Alertnews24.com

ব্যানার, ফেস্টুন নিয়ে প্রবেশ করা যাবে না যুবলীগের সম্মেলনে

চট্টগ্রাম দক্ষিণ, উত্তর ও মহানগর যুবলীগের সম্মেলন আগামীকাল থেকে তিনদিনব্যাপী ধারাবাহিকভাবে শুরু হচ্ছে । এবারের সম্মেলনস্থলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কেউ ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে প্রবেশ বা প্রদর্শন করা যাবে না।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ছাড়া অন্য কারো নামে শ্লোগান দেয়া যাবেনা। গতকাল বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এর মধ্যে আগামীকাল ২৮ মে দক্ষিণ জেলা, ২৯ মে উত্তর জেলা ও ৩০ মে মহানগর শাখার সম্মেলন হবে। তিন শাখার নেতাকর্মীকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

Share Now
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30