শিক্ষা মন্ত্রণালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে । এতে ৪০টি এলাকা কোটাসহ অন্যান্য কোটা বহাল রাখা হয়েছে। এছাড়াও প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ৬ বছর বয়স নির্ধারণ, প্রথম শ্রেণিতে লটারি ও ২য় থেকে ৯ম শ্রেণির পর্যন্ত ভর্তি পরীক্ষার কথা বলা হয়েছে। ভর্তির ফরম ১৭০ টাকা।

বুধববার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এই নীতিমালাটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ভর্তি নীতিমালায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর স্কুল পার্শ্ববর্তী শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ এলাকা কোটা রেখে অবশিষ্ট ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ২ শতাংশ প্রতিবন্ধী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্ত-কর্মচারী এবং শিক্ষক-কর্মচারীর সন্তানের জন্য ২ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য শ্কিষাবর্ষ শুরুর আগে নির্ধারিত কমিটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সভা করে সময় নির্ধারণ করতে বলা হয়েছে।

নীতিমালায় আরও বলা হয়, শিক্ষার্থীর বয়স, ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ, ভর্তি পরীক্ষার পদ্ধতি, বিদ্যালয় সমূহ ক্লাস্টার বিভক্তিকরণ, ভর্তির আবেদন ফরম, উত্তরপত্র মূল্যায়ন সহ ফলাফল তৈরি বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়েছে।

বিদ্যালয়গুলোর অবস্থান, শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বিবেচনা করে পরীক্ষা কমিটি বিদ্যালগুলোকে বিভিন্ন ক্লাস্টারে বিভক্ত করতে পারবে। শিক্ষার্থীরা আবেদন ফরমে পছন্দক্রম উল্লেখ করে দেবে।

ভর্তি ফরম

ভর্তির ফরম বিদ্যালয়ের অফিসে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, ডিসি অফিস, বিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবার ভর্তির আবেদন ফরমের মূল্য ধরা হয়েছে ১৭০ টাকা। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত থেকে বেশি হবে না।

ভর্তি পরীক্ষার সময় ও মান বণ্টন

দ্বিতীয়-তৃতীয় শ্রেণি পর্যন্ত পূর্ণমান-৫০, এর মধ্যে বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-২০ নম্বর। ভর্তি পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ-অষ্টম শ্রেণি পর্যন্ত পূর্ণমান-১০০। এর মধ্যে বাংলা-৩০, ইংরেজি-৩০, গণিত-৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় দুই ঘণ্টা। নীতিমালায় ভর্তি পরিচালনার জন্য বিভিন্ন কমিটিও করে দেয়া হয়েছে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031