হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আইনজীবী সমিতির ইফতার অনুষ্ঠানে ভাঙচুর, । বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবনে এ ঘটনা ঘটে।

সমিতি ভবনের তিনটি হলরুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি। এ কমিটিকে অস্বীকার করে বিএনপিপন্থী আইনজীবীরা ইফতার আয়োজনের ব্যানার, চেয়ার-টেবিল ভাঙচুর করে।

যদিও ঘটনার পর পরিস্থিতি শান্ত করে চেয়ার-টেবিল সাজিয়ে ইফতার অনুষ্ঠান সম্পন্ন করে আইন সমিতির নতুন কমিটি।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক জগলুল কবির বলেন, বিএনপির সন্ত্রাসীরা কোনো কারণ ছাড়াই ভাঙচুর করেছে। ইফতার মাহফিলের মতো পবিত্র একটি অনুষ্ঠানে বর্বরভাবে হামলা করা হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

তিনি বলেন, ভাঙচুরের সঙ্গে আমাদের কেউ জড়িত না। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930