Skip to main content

Alertnews24.com

ভুয়া খবর এক হাজার টাকার লাল নোট বাতিলের

ভুয়া খবর ‘এক হাজার টাকা মূল্যমানের লাল নোট লেনদেনের সময়সীমা এই মাসের ৩০ তারিখ পর্যন্ত। এরপরে এই নোট আর চলবে না’ এ ধরনের একটি গুজব ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি গণমাধ্যম এ ধরনের খবর প্রচার করেছে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে এটি ভুয়া। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেছেন, ফেসবুকে যেটি ছড়িয়ে দেয়া হয়েছে এটির কোনো ভিত্তি নেই। বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনো নির্দেশনা জারি করেনি। তিনি সাধারণ মানুষকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেন।

Share Now
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30