মার্কিন সেনা প্রত্যাহারের সময় বাড়তে পারে তালেবানের হামলা অব্যাহত থাকলে । এমন ইঙ্গিতই দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, এখনো আগামি ১১ সেপ্টেম্বরের মধ্যেই সকল মার্কিন সেনা ফিরিয়ে আনার জায়গাতেই রয়েছে যুক্তরাষ্ট্র। তবে তালেবানের সাম্প্রতিক কার্যক্রমের কারণে এই গতিতে পরিবর্তন আসতে পারে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়েছে, এরইমধ্যে আফগানিস্তান ছেড়েছে প্রায় অর্ধেক মার্কিন সেনা। দেশটি ছেড়ে যাচ্ছে ন্যাটোর সেনারাও। এই সুযোগে নিজেদের প্রভাব বিস্তারে উঠেপরে লেগেছে তালেবান। দখল করে নিচ্ছে একের পর এক এলাকা।
গত এক মাসে অন্তত ৩০টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে জঙ্গিরা। এছাড়া আফগান সেনাবাহিনীর নানা অস্ত্র ও যন্ত্রপাতিরও নিয়ন্ত্রণ পেয়েছে তারা।

যদিও আফগান সরকার দাবি করছে, এসব জেলায় এখনো সরকারি নিয়ন্ত্রণ রয়েছে। একইসঙ্গে শত শত তালেবান হত্যার কথাও জানিয়েছে দেশটি। অপরদিকে তালেবান দাবি করছে, উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে তারা। শুধু প্রাদেশিক রাজধানী এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

তালেবানকে হঠাতে পুনরায় অভিযান শুরু করেছে আফগান নিরাপত্তা বাহিনী। রোববার তারা তালেবানমুক্ত করেছে অন্তত ২টি জেলা। তাখার প্রদেশে ব্যাপক সফলতা পাচ্ছে সরকারি বাহিনী।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728