শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পড়তে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের দুর্দান্ত পারফর্মার মেহেদী মারুফের।

ঢাকা ডিনামাইটসের হয়ে অসাধারণ খেলার পর মেহেদী মারুফের জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে বেশ গুঞ্জন চলে। তারপর কয়েকদিন সেটা চাপা পড়ে যায়। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আবারও আলোচনার টেবিলে মারুফ।

লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মেহেদী মারুফের অভিষেক হচ্ছে কি-না? এমন এক প্রশ্নের জবাবে রীতিমত আশার বানীই শোনালেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ‘মারুফের প্রতি আমাদের নজর আছে। ওর বিষয়টি আমরা মাথায় রেখেছি। দলে পরিবর্তন দরকার হলে তখন ভাবা হবে।’

এদিকে শেষ ওয়ানডেতে দলে একটা পরিবর্তন আসতে পারে উল্লেখ করে প্রধান নির্বাচক বলেন, ‘যদিও এখনই এটা বলা মুশকিল। তবে আমরা চাচ্ছি শেষ ম্যাচে একটা পরিবর্তন আনতে। আমরা একজন বোলিং অলরাউন্ডারকে দিতে পারি। দ্বিতীয় ওয়ানডের পর আমরা এটা নিয়ে বসব।’

উল্লেখ্য, জয়টা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম। আর লঙ্কানদের মাটিতে দ্বিতীয়। এই জয়ে ফলে তিন ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে থাকল সাকিব-তামিমরা। ২৮ মার্চ একই মঞ্চে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031