‘সাময়িকভাবে’ বন্ধ করে দিচ্ছে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো সাইটে গিয়ে পরিদর্শন করার যে সুযোগ আমেরিকার ছিল- তা রাশিয়া । ‘নিউ স্টার্ট’ নামে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি অনুযায়ী ওই সুযোগ ছিল আমেরিকার।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, চুক্তিটি ব্যবহার করে আমেরিকা সুবিধাজনক অবস্থানে থাকতে চাইছে, কিন্তু আমেরিকান অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেসব পরমাণু অস্ত্র আছে সেগুলো পরিদর্শনের অধিকার থেকে রাশিয়াকে বঞ্চিত করেছে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
advertisement

তারা বলেছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা জারি করেছে তা দুই দেশের মধ্যকার পরিস্থিতি বদলে দিয়েছে। এই চুক্তি কার্যকর হয়েছিল ২০১১ সালে।

শীতল যুদ্ধকালীন দুই প্রতিপক্ষ দেশের মধ্যে যেসব অস্ত্র হ্রাস চুক্তি ছিল- সেগুলোর মধ্যে এটিই ছিল শেষ চুক্তি যেটি এখনও বলবৎ ছিল।

এই চুক্তিতে বলা হয়েছিল এই দুটি দেশ অস্ত্রের মুখে বসানোর জন্য সর্বোচ্চ ১,৫৫০টি দূর পাল্লার পারমাণবিক বোমা রাখতে পারবে।

রুশ মন্ত্রণালয় বলছে, চুক্তিতে ‘বিশেষ পরিস্থিতি’ উল্লেখ করে যে শর্ত রাখা হয়েছিল সেটা ব্যবহার করেই এই চুক্তি তারা সাময়িকভাবে স্থগিত করেছে।

রাশিয়া এই ঘোষণা করার এক সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নতুন একটি পরমাণু অস্ত্র চুক্তি সম্পাদনের কাজ করতে তিনি তৈরি আছেন। বর্তমান চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হয়ে যাবে।

পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আর সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র হ্রাস করা নিয়ে বহু বছর ধরে আলোচনা চলার পর এই ‘নিউ স্টার্ট অস্ত্র চু্ক্তি হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031