আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে আজ শুক্রবার রাজধানীতে । এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ২ টায় দেখা যায় সমাবেশের জন্য মঞ্চ পুরোপুরি প্রস্তত রয়েছে। নেতাকর্মীরাও আসতে শুরু করেছেন।

জানা যায় এই শান্তি সমাবেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এরই মধ্যে সমাবেশ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ৃ

শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হবে। তিন সহযোগী সংগঠনের পক্ষ থেকে কয়েক লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা ও ঢাকার আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা যাত্রার প্রস্তুতি নিয়েছে।

ডিএমপি কমিশনারের অনুমতির পর বৃহস্পতিবার বিকেলেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়। আওয়ামী লীগের শান্তি সমাবেশের মঞ্চ তৈরির দায়িত্বে রয়েছে টোটাল সলিউশন ইভেন্ট।

মঞ্চ তৈরির দায়িত্বে থাকা মোজাম্মেল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এখানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। আমরা ১৫০ জন মিলে মঞ্চ তৈরির কাজ করছি। বাঁশ কাঠ দিয়ে পুরো সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম তিন সংগঠনের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728