Skip to main content

Alertnews24.com

রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ কমোরোসে বাংলাদেশের

মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসোমনির কাছে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন । গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তিনি এই পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র পেশের পর তারা বাংলাদেশ ও কমোরোসের মধ্যে দ্বি-পক্ষীয় বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে তারা একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট আজালি আসোমনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সেই সঙ্গে নারী হিসেবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করায় প্রশংসা করে বলেন, তার দেশও নারীর ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে।

রেজিনা আহমেদ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ সমর্থন যেন অব্যাহত থাকে, এই প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিচয়পত্র প্রদান শেষে রেজিনা আহমেদ কমোরোসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী সায়েফ মোহাম্মদ ইলামিন, অর্থনীতি, বিনিয়োগ ও কর্মশক্তিবিষয়ক মন্ত্রী হুমেদ এম সাইদী, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী আহমেদ বিন সাইদ এবং কৃষি, মৎস্য ও পরিবেশবিষয়ক মন্ত্রী মুসতাদুনি আবদুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তারা দ্বি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের সম্পর্কোন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন। তারা বিদ্যমান ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সংহতি আরও বৃদ্ধির অঙ্গীকার করেন।

Share Now
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30