১৪ এপিবিএন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড রাইফেলের গুলি এবং ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক – জি/৪৫ এবং ক্যাম্প-২০(এক্সঃ), ব্লক-এস/৪-বি/১ এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মুজিবুর রহমান (২৩) কে আটক করা হয়। সে উখিয়ার ক্যাম্প-১৮ এর মোঃ রফিক ছেলে।

১৪ এপিবিএ এর অধিায়ক (অতিরিক্ত ডিআইজি) মো: ইকবাল জানিয়েছেন, গোপন সংবাদ ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ালাপালং পুলিশ ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার অনীশ কীর্ত্তনীয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স’সহ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রসহ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন জানিয়েছেন, ধৃত আসামীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয় ।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728