প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন অবস্থায় রয়েছে। করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত লকডাউন তোলা উচিত নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

তিনি জানিয়েছেন, একমাত্র কোভিড-১৯ এর ভ্যাকসিনই পারে বিশ্বকে স্বাবাবিক জীবনযাত্রায় ফেরাতে। করোনার উত্তর না মেলা পর্যন্ত লকডাউন চলুক।

তিনি আশাপ্রকাশ করেন এই বছরের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বের করে ফেলতে পারবেন বিজ্ঞানীরা। আফ্রিকান দেশগুলির সঙ্গে করোনা সংক্রান্ত এক ভিডিও কনফারেন্স চলাকালীন এসব কথা বলেন তিনি।

ওই ভার্চুয়াল বৈঠকে আফ্রিকার প্রায় ৫০টি দেশ অংশ নেয়। আতঙ্ক রুখতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে পরামর্শ দেন গুতেরেস। যেভাবে বিজ্ঞানীরা নিরলস পরীক্ষানিরীক্ষা করে চলেছেন, তাতে ২০২০ সালের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বের করে ফেলা যাবে বলে মনে করেন তিনি।

এই লড়াইয়ে জাতিসংঘ গোটা বিশ্বের পাশে রয়েছে জানিয়ে গুতেরেস বলেন, এই সময় আর্থিক সাহায্যের প্রয়োজন। ২৫শে মার্চ ২ বিলিয়ন ডলার ফান্ড যোগাড়ের আবেদন করেছিল জাতিসংঘ। বুধবার গুতেরেস জানান, সেই পরিমাণ অর্থের ২০ শতাংশ জমা পড়েছে। করোনা মোকাবিলায় সেই অর্থ কাজে লাগানো হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশে করোনাভাইরাস টেস্ট চালাচ্ছে রাষ্ট্রসংঘ। প্রায় ৪৭টি দেশে এই কাজ চলছে। এই উদ্যোগে উগাণ্ডা, কেপ ভার্দে, মিশর ও নামিবিয়ার প্রশংসা করেন গুতেরেস।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর থেকে সাময়িক ভাবে আর্থিক অনুদান প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনে করোনা মহামারি ছড়িয়ে পড়াকে বিশ্বের কাছে সঠিক গুরুত্বের সঙ্গে তুলে ধরেনি এই সংস্থা।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031