কমেছে শনাক্ত রোগীর হারও দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা টানা দ্বিতীয় দিনের মতো পাঁচশয়ের নিচে রয়েছে; সেই সঙ্গে ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৪ জনের।

তাতে এ পর্যন্ত শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ এক হাজার ৭৭৫। তাদের মধ্যে মোট ২৯ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নেমে এসেছে ৭ দশমিক ০৪ শতাংশে, যা আগের দিন ১০ দশমিক ১০ শতাংশ ছিল।

গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১ হাজার ২৭০ জন। তাদের নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হল ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩।

নতুন শনাক্ত ৪৩০ জনের মধ্যে ১৪১ জন ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৮ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930