শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনাভাইরাস স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়লে স্কুল-কলেজ বন্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন।

রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষা মন্ত্রী বলেন, ‘আমাদের এখানে স্থানীয় পর্যায়ে কোনো সংক্রমণই নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। যদি কখনো এমন অবস্থা দেখা যায় যে, স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে সে ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পদক্ষেপ নেয়া যেতে পারে। যদি প্রয়োজন হয়।’

তিনি বলেন, এখনও পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ করার মতো কোনো কারণ তৈরি হয়নি।

দীপু মনি বলেন, ‘ সমস্ত জায়গায় খুব ভালো ব্যবস্থাও করা হয়েছে। স্থলবন্দরগুলোও বন্ধ আছে। আর বিমানবন্দরগুলোতেও ব্যবস্থা নেয়া হয়েছে। যারা আসছেন তাদেরও কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি দেশের  বাইরে থেকে সংক্রমণ আসাটাও বন্ধ হবে।’

আতঙ্কিত না হয়ে ব্যক্তিগত পর্যায়ে থেকে সতর্ক থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘আসুন আমরা সবাই ব্যক্তিগ  পর্যায় থেকে সতর্ক হই যেন এই করোনাভাইরাস এখানে না আসে এবং কোনভাবে ছড়িয়ে না পড়ে।’

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031