১০ টাকার লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে (৯ বছর) বলাৎকারের অভিযোগে আবদুল করিম হৃদয় (২১) নামে এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ফেনীর দাগনভূঞায় । গতরাতে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত আবদুল করিম হৃদয় উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের হাসান আলী মিস্ত্রী বাড়ির নুর নবীর ছেলে ও স্থানীয় একটি গরুর খামারের কর্মচারি।

মামলার এজহারের বরাত দিয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, বৃহস্পতিবার বিকালে ওই শিশুটি বাড়ির পাশে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে বাড়িতে ফেরার পথে স্থানীয় গরুর খামারের কর্মচারি হৃদয় ওই শিশুকে দশ টাকার লোভ দেখিয়ে একই এলাকার আহসান মাস্টারের বাগানের ভেতর নিয়ে যায়। সেখানে শিশুটিকে পাশবিক নির্যাতন চালালে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় বখাটে হৃদয় পালিয়ে যায়। বাড়িতে ফিরে শিশুটির পায়ুপথে যন্ত্রণায় ছটফট করলে ঘটনা শুনে স্বজনরা তাকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন। গতরাতে পুলিশ অভিযান চালিয়ে মোমারিজপুর গ্রাম থেকে আসামি আবদুল করিম হৃদয়কে গ্রেপ্তার করে।

ওসি ইমতিয়াজ আহমেদ আরও জানান, নির্যাতিত শিশুটির চিকিৎসা চলছে। সুস্থ্য হলে তাকে আদালতে তুলে জবানবন্দি গ্রহণ করা হবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930