মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে। আহত হয়েছে আরো তিনজন। মঙ্গলবার বিকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নুরালীকুম ব্রিজের পূর্ব পাশে দেউলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্শ্ববর্তী সাভার উপজেলার মো. রুমানের সাত মাসের শিশুকন্যা ইনফা ও সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স আনোয়ারা খাতুনের স্বামী নাজিমুদ্দিন(৫০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিংগাইর সদর থেকে ছেড়ে আসা মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ঠ-১১-৫১৫৪) এর সঙ্গে তার বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিনএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সড়কের দক্ষিণ পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান শিশু ইনফা ও নাজিমুদ্দিন। এ সময় অটোরিকশার চালকসহ তিনজন আহত হন।

আহতদের মধ্যে অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনের মধ্যে নিহত শিশু ইনফার মা হালিমা আক্তার ও সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল-নওয়াধা গ্রামের সাইফুল ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ঘাতক মিনি ট্রাকটিকে আটক করেছে পুলিশ। সন্ধ্যা ৭টায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সড়ক পরিবহন আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930