আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন । সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মঞ্চে ওঠেন।

এর আগে এদিন সকাল ৯টায় বরিশালের উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে জেলার পাশাপাশি পুরো বিভাগে উৎসবের আমেজ রয়েছে।

এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। এই জনসভা জনসমুদ্রে পরিণত ও এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানস্থলে এরই মধ্যে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় ঢাকা ফেরার কথা রয়েছে তার।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31