দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে। ১৩৪ দিন বা প্রায় সোয়া চার মাসের মধ্যে ২৪ ঘণ্টায় এটি সবচেয়ে কম মৃত্যু। এর আগে গত ২৮ মে ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ হাজার ৪৭৭ জনের মৃত্যু হলো।

এই সময়ে নতুন করে আরও এক হাজার ২৭৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৫ হাজার ৮৭০ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন এক হাজা ৫৯৬ জন। প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৭.১৩ জনের বেশি সুস্থ হয়ে উঠেছেন বলে সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে। দেশে এখন পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা দুই লাখ ৮৯ হাজার ৯১২ জন।

গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৫০ হাজার ৬৬৯ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার প্রতি ১০০ টিতে ১১.৩৫ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.৩৩ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

মৃতদের মধ্যে নয়জন পুরুষ, আটজন নারী। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ চার হাজার ২২২ জন আর নারী এক হাজার ২৫৫ জন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

সারা বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ইতিমধ্যে তিন কোটি ৬৫ লাখ পেরিয়ে গেছে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ১০ লাখ ৬২ হাজারের ঘরে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ষষ্ঠদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031