কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি বিভিন্নভাবে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সব কিছু হারিয়ে শোক সাগরে নিমজ্জিত। এখন আর তাদের সামনে কিছু নেই। কালো পতাকার সঙ্গে কালো ব্যাচ ধারণ করতে বলব। কালো ব্যাচ ধারণ করলে ষোলোকলা পূরণ হবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যতদ্রুত সম্ভব কার্যকর উদ্যোগ নেওয়া হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সারাবিশ্বেই দ্রব্যমূল্য বেড়েছে, এ বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। যতদ্রæত সম্ভব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়া হবে। আজকে দলের জরুরি বৈঠকে সে বিষয় নিয়ে আলোচনা হবে।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, পারভীন জামান কল্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728