সর্বচ্চ সতর্কাবস্থায় করোনা সংক্রমণ ও অবৈধ  অনুপ্রবেশ রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে বিজিবিকে রাখা হয়েছে । ভিন্ন দেশ থেকে যাতে কেউ অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য বাড়ানো হয়েছে বিজিবির টহল ব্যবস্থা।
বিজিবি সুত্র জানায়, দেশে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়ার পরপরই বিজিবিকে সীমান্তবর্তী এলাকায় সর্বচ্চ সতর্কাবস্থায়  রাখা হয়েছে। রাতে সীমান্ত  এলাকায় লোকজনদের অকারণে চলাচল’র ওপর বিধি নিষেধ দেয়া হয়েছে। ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের  অধীনে ৭০ কি: মি: সীমান্ত এলাকায় বিজিবি টহল ব্যবস্থা জোরদার করা হয়। বিজিবি সদস্যদের সীমান্ত সু রক্ষা দিতে তাদেরকে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও হ্যান্ড গ্লোবস দিয়ে টহল দিতে দেখা গেছে। সীমান্তে বিজিবির চৌকি গুলোতে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে।

ভারতে বসবাসরত কেউ যাতে সীমান্ত টপকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষে সীমান্তের বিভিণ্ন ঝুকিপূর্ন পয়েন্ট গুলোতেও বিজিবির চেকপোস্ট  বসানো হয়েছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31