তিন শ্রমিকের সাত সকালেই সড়কেই প্রাণ ঝড়লো । শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোরের গুরুদাসপুরে উপজেলার কাছিকাটা ১০নং ব্রীজ এলাকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে তারা নিহত হন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১০জন। নিহতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশের রুহুল আমীন (৩৫) এবং আব্দুল কাদের (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ খাঁন জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি পিকআপ গুরুদাসপুরের নয়াবাজারের উদ্দেশ্য যাচ্ছিল।

পিকআপটি কাছিকাটা ১০নং ব্রীজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে রাস্তার পাশে নীচে পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আহত হয় অন্তত ১০জন শ্রমিক। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং নিহতদের মরদেহ  মর্গে প্রেরণ করে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031