এক সড়ক দুর্ঘটনায় নাঈম (২১) নামে কলেজছাত্র নিহত হয়েছেন পিরোজপুরের ইন্দুরকানীতে । বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর-ইন্দুরকানী সড়কের টগড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে পিরোজপুর থেকে ইন্দুরকানীতে যাচ্ছিলেন। দ্রুত গতিতে চলা মোটরসাইকেলটি টগড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাঈম গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত নাঈমকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে এর কিছু সময় পর তার মৃত্যু হয়।

নিহত নাঈম ইন্দুরকানী সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ও উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের রুহুল আমীনের ছেলে।

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান ঢাকাটাইমসকে জানান, দুর্ঘটনায় নিহত কলেজছাত্রের লাশ বর্তমানে পিরোজপুরে রয়েছে। বাসটিকে আটক করেছে পুলিশ।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031