সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন সাতক্ষীরায় । মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা যশোর সড়কের তূজলপুর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরত্বর আহত হয়েছে আরও দুই জন।
জানা যায়, সাতক্ষীরা যশোর সড়কের তূজলপুর ইটভাটার সামনে একটি ব্যাটারি চালিত ভ্যানকে পিছন থেকে মটর সাইকেল জোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং তিন জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারও নাম পরিচয় জানা যায়নি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
