সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন গোপালগঞ্জে । এ দুর্ঘটনায় আরো একজন আহত হন। শুক্রবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পেছন থেকে মালবাহী ট্রলি মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমিন শেখ শেখ (২০) নিহত হয়। আহত হয় আবু সাইদ নামে আরো একজন। পুলিশ আমিনের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত আমিন শেখ সদর উপজেলার নিজরা গ্রামের ইছাক শেখের ছেলে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31