হাইকোর্ট কুয়েতে কারাবন্ধী লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী সহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী-কন্যার মানিলন্ডারিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক আরেফিন আহসান মিঞা স্বাক্ষরিত সমস্ত নথি তলব করেছেন । এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্যে আগামী ২৪শে জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত। নথিতে আরেক তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মশিউর রহমানের স্বাক্ষর নেই কেন তা নিয়েও প্রশ্ন তুলেন আদালত।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। পরে আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের নারী সদস্য সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামের অর্থপাচার বিষয়ে দায়মুক্তি দেয়া বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক আরেফিন আহসান মিঞা স্বাক্ষরিত সমস্ত নথি তলব করেছেন হাইকোর্ট। অর্থপাচার বিষয়টি খুঁটিয়ে দেখতে আদালত মূল নথি তলব করেছেন। এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য ২৪ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930