বয়স ৯৯ পার হয়েছে। সম্প্রতি ১০০তম জন্মদিনও পালন করেছেন ব্রিটেনের সেনা অফিসার ক্যাপ্টেন চম মুর। কিন্তু করোনভাইরাসের বিপদের দিনে তিনি নিজেও কিছু করতে চেয়েছিলেন। তিনি তার ১০০তম জন্মদিনের আগেই ১০০ পা হাঁটার চ্যালেঞ্জ নিয়েছিলেন। সেই চ্যালেঞ্জের মাধ্যমে তহবিল গড়বেন বলে ঠিক করেছিলেন।

টম মুর গত মাসের শুরুর দিকে এই তহবিল গড়াতে উদ্যোগী হন। ‘জাস্ট গিভিং ডট কম’ সাইটের মাধ্যমে এই তহবিলের গড়ার কাজ শুরু হয়। প্রথমে লক্ষ্য ছিল এক হাজার পাউন্ড (এক লাখ ৬৭ হাজার টাকা)। সেই অর্থ তুলে দেওয়া হবে ব্রিটেনের ন্যাশনাল হেল্থ সার্ভিসের হাতে। ক্যাপ্টেন মুরের তহবিল গড়ার উদ্যোগে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুদান আসতে শুরু করে।

মুর প্রতিদিন অন্তত ১০ পা হেঁটে তাঁর ১০০ পদক্ষেপের লক্ষ্য পূরণ করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ১০০ পা হাঁটার আগেই এক হাজার পাউন্ড উঠে আসে। তহবিলের লক্ষ্য পূরণ হয়ে গেলেও তিনিও যেমন ১০০ পা হাঁটার আগে থামেননি, তেমনি তহবিলও এক হাজার পাউন্ডে থেমে থাকেনি।

৬ এপ্রিল তিনি ১০০ পা হাঁটার লক্ষ্য পূরণ করে ফেলেন। আর এখন পর্যন্ত তার তহবিলে পড়েছে দশ মিলিয়ন পাউন্ড (১০৬ কোটি টাকা)। গোটা বিশ্ব থেকে প্রায় দু’ লাখ ৬০ হাজার মানুষ এই তহবিলে দান করেছেন। যারা তার উদ্যোগকে সফল করেছেন ক্যাপ্টেন মুর তাদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ন্যাশনাল হেল্থ সার্ভিসের কর্মীদেরও।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31