আগামী ২৮ নভেম্বর প্রকাশ করা হবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ।তকাল সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। গতিনি বলেন, আমাদের যে টার্গেট ছিল তার আগেই এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফল দিতে পারছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করবেন। খবর বাসসের।

তিনি আরো বলেন, গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ১ অক্টোবর শেষ করেছি। আগে রীতি ছিল পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের (৩ মাস) মধ্যে ফলাফল প্রকাশ করা হতো। সেক্ষেত্রে আমরা ৫৮ দিনে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করছি।

উল্লেখ্য, এবার ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

মাদরাসা বোর্ডে দাখিলে অংশগ্রহণ করেছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর ছিল ১ লাখ ৫৩ হাজার ৬৬২।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728