ভ্রাম্যমাণ আদালত বরিশালে নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ বহনের দায়ে দুই বিমান যাত্রীকে জরিমানা করেছে । আজ শুক্রবার বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ ইলিশসহ তাদেরকে আটক করে। জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

জরিমানা দেওয়া দুই বিমান যাত্রী হলেন, মো. আলমগীর ও মানষ।

জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, আজ সকালে বরিশাল বিমানবন্দরে আসেন আলমগীর ও মানষ। এ সময় তাদের কার্টন স্ক্যান করে আটটি ইলিশ পাওয়া যায়। নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের দায়ে তাদের আটক করে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাদের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত ফাতিমা তাদের প্রত্যেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। দুটি কার্টন থেকে উদ্ধার করা আটটি ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728