অত্যন্ত জরুরি শারীরিক সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম । কম ঘুমের ফল যে শরীরের পক্ষে কতখানি মারাত্মক হতে পারে, তা সাম্প্রতিক একটি সমীক্ষায় প্রকাশ পেয়েছে। গ্রেট ব্রিটিশ বেডটাইম রিপোর্টের উল্লেখ করে দ্য স্লিপ কাউন্সিল-এর গবেষক লিজা আর্টিস জানিয়েছন, ‘পৃথিবীর জনসংখ্যার এক তৃতীয়াংশই দিনে ৫ থেকে ৬ ঘণ্টা অথবা তার চেয়ে কম ঘুমান। এর অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে। কতটা ক্ষতিকর হতে পারে সেই প্রভাব? সেই প্রশ্নের উত্তর দিচ্ছে হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি রিপোর্ট। সেই রিপোর্টে জানানো হয়েছে, যারা দিনে আট ঘণ্টার কম ঘুমোন, তারা অকাল মৃত্যুকে ডেকে আনছেন। অপর্যাপ্ত ঘুম অস্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা ১৫ শতাংশ বাড়িয়ে দেয়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘুমের অভাবের ফলে নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় শরীর। কী রকম? আসুন, জেনে নেওয়া যাক—

১. শারীরিক সমস্যা: ঘু‌ম কম হলে সারাদিন ঘুম ঘুম বোধ করা ও অবসাদে ভোগার সমস্যা দেখা দেয়। তাছাড়া, অতিরিক্ত ক্ষুধা বোধ করার কারণে শরীরে মেদ জমতে পারে। যাদের ঘুম কম, তাদের চট করে ঠান্ডা লাগার সমস্যা দেখা যায়। যৌন ইচ্ছা হ্রাস পায়, তাছাড়া চামড়া শিথিল হয়ে আসে দ্রুত।

২. দীর্ঘমেয়াদী প্রভাব: দীর্ঘদিন ধরে ঘুম কম হতে থাকলে ডায়বেটিস, স্থূলতা, হার্টের রোগ, এমনকী ক্যানসারের সম্ভাবনা পর্যন্ত বৃদ্ধি পায়। সম্ভাবনা বাড়ে নিউমোনিয়া বা ফুসফুসের রোগেরও।

৩. মানসিক সমস্যা: যাদের কম ঘুমনো অভ্যাস, তাদের অনেকেই মানসিক অবসাদ ও উদ্বেগে ভোগেন। অল্পেই মেজাজ হারানো, কিংবা সারাক্ষণ মন খারাপের অনুভূতি দেখা যায় তাদের মধ্যে।

অতএব সময় থাকতে সাবধান হওয়াই উত্তম। ঘুম কম হলে প্রয়োজন হলে ডাক্তারের সাহায্য নিন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031