দ্বিতীয় ছবি ‘পতি পত্নী অওর উয়ো’ও সমান হিট। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নয়া তারকা অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। করণ জোহারের সুপারহিট ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। ইতোমধ্যে ঈশান খট্টরের সঙ্গে আগামী ছবি ‘খালি পিলি’র শ্যুটিংও শুরু করে দিয়েছেন অনন্যা।

এছাড়ার তার পাইপলাইনে রয়েছে দক্ষিণের সুপারস্টার তেলেগু অভিনেতা অর্জুন রেড্ডির সঙ্গে আরেকটি ছবি। এটি পরিচালনা করবেন দক্ষিণী নির্মাতা বিজয় দেবেরাকোন্ডা। এটি হবে তার প্রথম হিন্দি ছবি। এই ছবিতে অর্জুন রেড্ডির বিপরীতে দেখা যাবে অনন্যাকে। এটির প্রযোজকও করণ জোহার।

বাবা চাঙ্কি পান্ডে বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা হলেও অনন্যা এগিয়ে যাচ্ছেন তার নিজের প্রতিভায়। ইতোমধ্যেই তিনি বেশ সাড়া ফেলেছেন। কিন্তু বলিউডে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানান অনন্যা। জানান, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে বড় প্রতিযোগিতা জাহ্নবী কাপুরের সঙ্গে।’

স্বজনপোষণ নিয়েও কথা বলেন অনন্যা। বলেন, ‘ইন্ডাস্ট্রিতে কারও সঙ্গে দেখা করার বিষয়ে আমাদের কিছুটা অ্যাডভানটেজ রয়েছে। আমরা এদেরকে দেখেই বড় হয়েছি। আমি এখন এই সুযোগটা পেয়েছি। কিন্তু আমি এটাকে নষ্ট না করে বাবাকে গর্বিত করতে চাই।’ বলিউডের বাইরে থাকা আসা আনুশকা শর্মা ও রণবীর সিংয়েরও প্রশংসা করেন অনন্যা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031