ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্ট বিজয় অনিবার্য বলে মনে করেন নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতা । বলেছেন, ‘ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা জনগণের মালিকানা ফিরে আনবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ আনব। রাষ্ট্রের মূল মালিক হবে জনগণ।’
বুধবার সিলেটের রেজিস্টারী মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় এ কথা বলেন কামাল হোসেন। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের এবং গীতাপাঠের মাধ্যমে এ সভা শুরু হয়।
গত ১৩ অক্টোবর গঠনের পর এটাই ছিল ঐক্যফ্রন্টের প্রথম জনসভা। যদিও প্রথমে জনসভাটি হওয়ার কথা ছিল ২৩ অক্টোবর। অনুমতি না পাওয়ায় তা পেছানো হয় এক দিন।
এই জনসভাকে ঘিরে বিএনপি এবং তার নতুন বন্ধুদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে। যদিও বিএনপির আরেক জোট ২০ দলের শরিকদের মধ্যে এই জনসভা নিয়ে প্রকাশ্যে কোনো তৎপরতা দেখা যায়নি।
কামাল হোসেনসহ ফ্রন্টের নেতাদের একাংশ জনসভার আগের দিনই যান সিলেটে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের অপর অংশ যান ভোরে।
দুপুরে সমাবেশ শুরু হলেও বেলা ১০টার পর থেকেই জনসভাস্থলে আসতে থাকে নেতা-কর্মীরা। এক পর্যায়ে মাঠ ভরে আশেপাশের সড়কেও অবস্থান নেয় তারা।
কামাল হোসেন বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাঠে নামতে হবে। সরকারা নানা রকম বাধা দিবে, তারপরও জনগনের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে। আমর ৭ দফা দিয়েছিলাম মানুষের অধিকার আদায়ের জন্য। এই দেশের মালিক জনগন, আমাদের সেই মালিকানা আমাদের আবার ফিরে আনতে হবে।’
‘জনগণের ঐক্যে বিজয় অবধারিত। আমরা ক্ষমতায় নয় জনগণের অধিকার আদায়ে ঐক্য করেছি। আমরা ৭ দফা দাবি দিয়েছি। সেগুলোর জন্য জনগণকে সুসংগঠিত করুন। দেশের প্রতিটি ইউনিয়নে, উপজেলা, জেলায় জনগণের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দিন। এটিকে আপনারা হালকাভাবে নেবেন না। আপনারাও বুঝতে পেরেছেন আপনাদের বঞ্চিত করেছে। এখান থেকে উত্তর ঘটানো সহজ কাজ নয়।’’
বর্তমান সরকার উন্নয়নের যে দাবি করে সেটি নিয়েও কথা বলেন কামাল। বলেন, ‘সরকার শুধু বলে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন! কাদের উন্নয়ন? যারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের উন্নয়ন? দেশের মুষ্টিমেয় মানুষের উন্নয়ন, উন্নয়ন নয়।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান
জোটের শরিক জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাফরুল্লাহ চৌধুরী, সুলতান মো. মনসুর আহমেদ, গণফোরাম নেতা মোস্তফা মহসীন মণ্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব মোস্তফা আমিন প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।
