বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বর্জন করে আবার সেই সংসদে গিয়ে বিএনপি অনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন । রাতে ২০ দলীয় জোট ছাড়ার পর তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার পর থেকে ২০ দলীয় জোট অনেকটা অকেজো হয়ে গেছে। জোটের পক্ষ থেকে কোনো ধরণের কর্মকা- নেই। কোনো বিষয়ে জোটের নেতাদের কাছে কোনো ধরণের মতামত নেয়া হয় না। নির্বাচনের পর যে কয়েকটি মিটিং হয়েছে তাতে আমাদের সঙ্গে বিএনপি শুধু সহমত পোষণের বিষয়ে আলাপ করেছে।

তিনি বলেন, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট নির্ভর হয়ে পড়ে। এর ফলে ২০ দলীয় জোটের সঙ্গে কোনো ধরণের সভা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে জাতীয় সংলাপে ২০ দলীয় জোটের কিছু নেতা যাওয়ার ইচ্ছা পোষণ করলেও তাদের নেয়া হয়নি। জোট নেতাদের গুরুত্ব দেয়া হয়নি। এই সংলাপের যাওয়া না যাওয়া এবং সেখানে আলাপ আলোচনার বিষয়ে আমাদের কোনো মতামতও নেয়া হয়নি।

বিএনপির নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ প্রসঙ্গে পার্থ বলেন, ৩০শে ডিসেম্বরের কোনো নির্বাচনই হয়নি। সারাদেশের ভোটাররা ভোট দিতে পারেনি। আগের রাতেই ভোট কেটে রেখেছে। এমন পরিস্থিতিতে নির্বাচন ও ফলাফল বর্জনের পরও এখন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এটি সম্পূর্ণ অনৈতিক। সংসদে যাওয়ার বিষয়ে বিএনপি ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে কোনো আলোচনাও করেনি।

জোট ছাড়ার বিষয়ে কোন দল বা পক্ষ থেকে চাপ ছিল কিনা জানতে চাইলে পর্থ বলেন, কারো পক্ষ থেকে বা কোনো দলের পক্ষ থেকে কোন চাপ ছিল না। ২০ দলীয় জোটের নিষ্ক্রিয়তা, অকেজো হয়ে যাওয়া এবং অবজ্ঞা অবহেলা থেকেই জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।
কোনো জোটে যোগ দেয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের কোন সম্ভাবনা নেই। আমরা বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক কর্মকা- পরিচালনা করব। জনগণের জন্য কাজ করব। কোনো জোটে যোগ দেয়ার কথা ভাবছি না।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031