৬ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে লক্ষ্মীপুরে। বুধবার বিকালে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সোমবার (১২ মার্চ) রাতে পৌর শহীদ স্মৃতি হাইস্কুল সড়কের মনোয়ারা ম্যানশনে (৩য় তলা ভবনে) তাকে ধর্ষণ করা হয় বলে জানান ভিকটিম ওই নারী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম ওই গৃহবধূ গণমাধ্যমকর্মীদের জানান, চট্টগ্রামের একটি গার্মেন্টে চাকরি করেন তিনি। এরি মধ্যে লক্ষ্মীপুরের আইয়ুব আলী পুল এলাকার জহিরের (পিকআপভ্যান চালক) সঙ্গে তার মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তারা বিবাহ করে চট্টগ্রামে ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করে।

স্ত্রী অন্তঃসত্ত্বা হলে জহিরুল তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। সবশেষ স্বামীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হলে তাকে লক্ষ্মীপুরে আসতে বলেন। চট্টগ্রাম থেকে ভোরে রওনা দিয়ে তিনি লক্ষ্মীপুরের উত্তর তেমুহনীতে আসেন। এসময় স্বামীর মুঠোফোন বন্ধ পেয়ে তিনি অপেক্ষা করছিলেন।
এসময় এক যুবক তাকে আশ্রয় দেয়ার নামে শহীদ স্মৃতি হাইস্কুল সড়কের মনোয়ারা ম্যানশনে নিয়ে যায়। পরে ভবনের নিচতলার ফেরদৌসের ভাড়া বাসায় তাকে ২/৩ জন যুবক পালাক্রমে ধর্ষণ করে। শুধু নির্যাতনই নয় সঙ্গে থাকা ৫ হাজার দুইশত টাকা তারা ছিনিয়ে নিয়ে যায় বলে জানান ভিকটিম।
এক পর্যায়ে ওই নারী বের হয়ে চিৎকার করলে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে একটি বাসায় নিয়ে যায়। পরে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেলে মনোয়ারা ম্যানশনে গিয়ে দেখা গেছে, ভবনের নিচতলার যে কক্ষের ধর্ষণের ঘটনা ঘটেছে- ওই দরজায় তালা ঝুলছে। তবে স্থানীয় কয়েকজন মহিলা ওই রাতে বাসাটিতে কয়েকজন পুরুষের আনাগোনা ও চিৎকারের বিষয়টি টের পেয়েছেন বলে জানান।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728