প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে। যারা মনে করছেন, এই সিদ্ধান্ত ভুল তাদেরকে বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে দেখে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি। আজ বুধবার তিনি তার সরকারি বাসভবনে এক বিফ্রিংয়ে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির এই সময়ে মশাবাহিত ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে গণমাধ্যম খবর প্রকাশ করেছে। ইতিমধ্যে লক্ষণও দেখা দিয়েছে। এডিস থেকে মুক্তি পেতে সামাজিক সচেনতা জরুরি হয়ে পড়েছে। ঘর বাড়ির চারপাশে যাতে পানি না জমে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। করোনা মোকাবেলার পাশাপাশি সারাদেশে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো কে মশক নিধনে কার্যকর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা দেশের যেকোন দুর্যোগে মানবতার পাশে সবার আগে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। দলের সভানেত্রীর নির্দেশ নেতাকর্মীরা সারাদেশে অসহায় মানুষের পাশে দুর্যোগে আশার আলো হয়ে আবির্ভূত হয়েছেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা, নগদ সহায়তা, ফ্রি এম্বুলেন্স সার্ভিস সহায়তা, টেলিমেডিসিন সেবা, লকডাউনে বিভিন্ন পরিবারের মাঝে খাবার পৌঁছে দেয়াসহ ইফতার বিতরণ ও কৃষকের ধান কেটে ঘরে ঘরে পৌঁছে দেয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে জানিয়ে বলেন, এ পর্যন্ত সরকার ৪ কোটি মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে। ৬৪ টি জেলায় প্রায় দেড় লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং ১ কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে।

ওয়বাদুল কাদের বলেন, এই সময়ে একটি অশুভ মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসী ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়াও করোনা সংকটের সময়ে বয়স্ক, অসহায় নারী-পুরুষ ও পথ শিশুদের সহায়তার জন্য দলীয় নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক এ মহামারিতে যুক্তরাষ্ট্রের মতো দেশে মৃতের সংখ্যার সেখানে ৯০ হাজার ছাড়িয়ে গেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ৪০ হাজার। ফ্রান্স স্পেন ইতালিসহ কিছু কিছু দেশে মৃতের সংখ্যা ২৫ থেকে ৩০ হাজার পৌঁছেছে। এসব দেশে অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করা হয়েছে এবং প্রতিবেশী দেশ ভারতেও লকডাউন শিথিল করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছে। প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যারা মনে করছেন এই সিদ্ধান্ত ভুল তাদেরকে বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে দেখে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031