৫ লাখ অবৈধ অভিবাসী প্রাণঘাতি করোনা ভাইরাসে বিপর্যস্ত ইতালিতে বৈধতা পেতে যাচ্ছেন। গত ১৮ই এপ্রিল এমন ইঙ্গিত দেয় দেশটির কর্তৃপক্ষ।

নানা আলোচনার মধ্যদিয়ে বুধবার (১৩ই মে) সন্ধ্যায় চূড়ান্তভাবে পাস হলো অবৈধ অধিবাসীদের বৈধকরণ অধ্যাদেশ। এ উদ্যোগ করোনায় বিপর্যস্ত দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের মুখে হাসি ফুটিয়েছে।

সহজ শর্তসাপেক্ষে বৈধকরণের এই প্রক্রিয়া ইতালিতে খুলছে দু’টি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে। প্রথমত: যারা চলতি বছরের ৮ই মার্চের আগে থেকে কৃষিকাজ কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডোমেস্টিক কাজে নিয়োজিত ছিলেন তারাই বৈধ হওয়ার সুযোগ পাবেন।

ইতালিতে অবৈধদের কথা বিবেচনা করে ৫৫ বিলিয়ন ইউরোর একটি ডিগ্রি চূড়ান্ত হয় গত ১৩ই মে। এই ডিগ্রিতে বলা হয়েছে, যারা সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি নিয়ে বাসায় আছেন, তাদের মূল আয়ের শতকরা ৮৫ ভাগ অর্থ প্রদান করা হবে। বেবি সিটারের একটি বোনাস দেয়া হবে, বেকারদেরকে বিশেষ তহবিলের আওতায় অর্থ প্রদান করা হবে। এরকম অনেকগুলো সেক্টর নির্ধারণ করে বিশাল এই ডিগ্রি ঘোষণা করা হয়। এর সাথে ইমিগ্রেশন বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত।

সেক্ষেত্রে করোনা ভাইরাসের কারণে ইতালীতে অবৈধ অভিবাসীরা বৈধতা পাচ্ছে। যদিও এটি আরও তিন, চার মাস পূর্বে আলোচনায় ছিলো।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031