ক্রিকেটার তাসকিন আহমেদ বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন । সড়ক দুর্ঘটনায় প্রাইভেট মোটরগাড়ির ধাক্কায় দুমড়ে যায় তাসকিন আহমেদকে বহনকারী রিকশা। আর এক ফেসবুক বার্তায় এখবর নিশ্চিত করেছেন তাসকিন নিজেই। তাসকিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি এবং জনি আহমেদ (বন্ধু) রিকশা করে যাচ্ছিলাম। হঠাৎ একটি প্রাইভেটকার এসে পিছন থেকে রিকশায় মেরে দিলো। আমি ও জনি দুজনেই রিকশাওয়ালার উপরে পড়ে যাই।তাই বেশি ব্যথা পাইনি। কয়দিন ধরেই হালকা-পাতলা ব্যথা পাওয়ার উপরেই আছি। সবগুলোই ফাঁড়া হিসেবে ধরলাম। ইনশাল্লাহ, সব ঠিক হয়ে যাবে। ভালো সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছ, এটা আমার বিশ্বাস।’ বেশ কিছুদিন ধরেই পিঠের ইনজুরিতে ভুগছেন তাসকিন। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন তিনি। এরই মধ্যে এবার সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন তাসকিন। তবে ভাগ্য সুপ্রসন্ন থাকায় গুরুতর কিছু হয়নি। হাত-পায়ে অল্প ব্যথা, চামড়া ছড়ে যাওয়া ছাড়া আর কোনো ক্ষতি হয়নি তার। ইনজুরির কারণে ঘরোয়া প্রথম শ্রেণির আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) শেষ রাউন্ডের মাচগুলো খেলতে পারেননি পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকেও।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031