একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে সাহেরা খাতুন (৭০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে মাদারীপুরের শিবচরে। এসময় আহত হন আরো ৮জন। আজ শুক্রবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর বন্দরখোলা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেরা খাতুন উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মোকশেদ আলী মোল্লার স্ত্রী। ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা।
আহতরা হলেন, মিনু বেগম (৩০), আয়শা বেগম (৬০), নুরুজ্জামান (৪৫), লিপি বেগম (৫০), নুর আলম (২৭), জামিল হোসেন (২৮), শাহীন (২৫) ও আকিতুন নেচ্ছা (৬০)।

 শিবচর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কুয়াশার মধ্যে দিক হারিয়ে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় অসুস্থ সাহেরা খাতুনের মৃত্যু হয়। আহত হয় আরো ৮জন। আহতদের মধ্যে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আর অন্যদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচ্চর রয়েল ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, অ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930