এক নারীর মৃত্যু হয়েছে ঢাকায় রাস্তা পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে । তার নাম মর্জিনা বেগম।

সোমবার সকালে রাজধানীর আদাবর এলালায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, জাপান গার্ডেন সিটির সামনের রাস্তা পার হচ্ছিলেন মর্জিনা বেগম। এ সময় একটি অ্যাম্বুলেন্স ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নারী নবীনগর হাউজিং এলাকায় থাকতেন। এই ঘটনায় চালক ও ঘাতক অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে বলে জানান এসআই আবুল বাশার।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031