শিশু সন্তানটি মারা গেছে বহুল আলোচিত আইএস ব্রাইড বলে পরিচিত শামীমা বেগমের সিরিয়ার শরণার্থী শিবিরে জন্ম নেয়ার তিন সপ্তাহ পর্যন্ত বেঁচে ছিল ওই শিশুটি। এরপর নিউমোনিয়ায় বৃহস্পতিবার মারা গেছে সে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি। বৃটিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, যেকোন শিশুর মৃত্যু তার পরিবারের কাছে বেদনাদায়ক ও গভীর হতাশার।
এসডিএফের ওই মুখপাত্র বলেছেন, শামীমা তার ছেলেটির নাম রেখেছিলেন জেরাহ। মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী সে মারা গেছে নিউমোনিয়ায়। এই শিশুটি জন্ম নেয়ার আগে শামীমা বৃটেনে ফিরতে চান। তার সন্তানের উন্নত ভবিষ্যত নিশ্চিত করার জন্য এমন আবেদন জানান বৃটিশ সরকারের কাছে।
