বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে এই রায় কার্যকর করা আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে একজনকে এনে ফাঁসির রায় কার্যকর করতে পেরেছি, এটা অনেক স্বস্তির বিষয়।’

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের রায় কার্যকরের প্রতিক্রিয়ায় রবিবার গুলশানের সরকারি আবাসিক অফিস থেকে দেওয়া এক ভিডিও বার্তায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করবো। গতরাতে ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসি কার্যকরের মাধ্যমে এই প্রতিশ্রুতির কিছুটা হলেও বাস্তবায়ন করেছি।’

মন্ত্রী বলেন, ‘আমাদের কাজ শেষ হয় নাই। এখনো যারা পলাতক আছে তাদেরকে ধরে এনে এই রায় কার্যকর করার পরে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের বাস্তবায়ন সম্পন্ন হবে।’

আনিসুল হক বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করছি যে, বঙ্গবন্ধুর অবশিষ্ট পলাতক খুনিদের এই বাংলার মাটিতে ফিরিয়ে এনে আমাদের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় কার্যকর করবো ইনশাল্লাহ।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031