আইনমন্ত্রী আনিসুল হক প্রায় ১৩ হাজার এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবিশদের ভাইভার মাধ্যমে অ্যাডভোকেট তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে ৪৮ ঘন্টা সময় নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীস্থ আইনমন্ত্রীর বাসার সামনে শিক্ষানবিশ আইনজীবীদের মন্ত্রী এ আশ্বাস দেন। শিক্ষানবিশ আইনজীবী আন্দোলনের নেতা আসাদুজ্জামান বলেন, আইনমন্ত্রী আনিসুল হক স্যার আমাদের কাছ থেকে ৪৮ ঘন্টা সময় নিয়েছেন। মন্ত্রীর আশ্বাসে তার বাসভবনের সামনে থেকে আমরা চলে এসেছি।
এর আগে দুপুর ৩টা থেকে আইনমন্ত্রীর বাসার সামনে এসব আইনের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। অবস্থান কর্মসূচিতে প্রায় ৩ শতাধিক শিক্ষানবিশ আইনজীবী জড়ো হন। কর্মসূচি পালনকারীরা জানান, করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ দিকে ধাবিত হচ্ছে। এর মাঝে এমসিকিউ উত্তীর্ণ প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নেয়ার চেষ্টা করে বার কাউন্সিল ব্যার্থ হয়েছে।

এর আগে একই দাবিতে শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে ১৩৫ দিনের প্রতিকী অনশন পালন করে। কিন্তু এরপরও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা মশাল মিছিল করে। গতকাল সকালে এসব শিক্ষানবিশরা তাদের দাবি আদায়ে শাহবাগে অবস্থান নেন। এরপর তারা আইনমন্ত্রীর বাসার সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীরা জানান, ইতিমধ্যে আমাদের প্রায় ৩০ থেকে ৩৫ জন এমসিকিউ উত্তীর্ণ সহপাঠিদের কেউ স্ট্রোক করে, কেউ করোনা আক্রান্ত হয়ে আইনজীবী হওয়ার স্বপ্নপূরণের পূর্বেই মৃত্যুবরণ করেছেন। বর্তমানে প্রায় ৫ শতাধিক শিক্ষানবিস আইনজীবী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মহামারীর এই চরম সংকট মূহুর্তে মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ বিবেচনায় আমরা যারা প্রায় ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে থেকে ১২ হাজার ৮৭৮ জন এমসিকিউ পরীক্ষায় উতীর্ণ হই।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728