ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলেও তা মেনে নেয়া হবে। আজ শুক্রবার টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
মন্ত্রী বলেন, নির্বাচনে হেরে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমতকে প্রভাবিত করবেন না। জোর করে ক্ষমতায় আসার মানসিকতা শেখ হাসিনার নেই। প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে থাকলে বাংলাদেশে নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা পাবে। ওবায়দুল কাদের বলেন, বিশ্বের প্রায় সব দেশেই নির্বাচনের দায়িত্বে থাকে ক্ষমতাসীন সরকার। অনেকেই প্রশ্ন তুলছেন নতুন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কি না, আমি হলফ করে বলতে পারি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে।
সাম্প্রদায়িক উগ্রবাদ এখনো নির্মূল করা সম্ভব হয়নি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদের সঙ্গে রাজনৈতিক দলের সখ্যতা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে। আওয়ামী লীগকে ঠেকাতে যারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ঐক্য করেছে তা তাদের ভবিষ্যতকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। অনুষ্ঠানে সূর্যসেন হলের প্রভোস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুম মুনির প্রমুখ বক্তব্য রাখেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031