ধর্মনিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ জনগনের সঙ্গে প্রতারনা করছে বলে অভিযোগ করেছেন । গতকাল রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। তিনি বলেন, গত দশবছরের একটা দুইটা না অসংখ্য ঘটনা ঘটেছে। সে সব ঘটনায় দেখা গেছে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খৃষ্টান সম্প্রদায়ের জমি দখল করছে আওয়ামী লীগের সদস্যরা। আওয়ামী লীগ দুইটা ব্যবসা খুব ভালো পারে। একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা ব্যবসা আরেকটা মুক্তিযুদ্ধের ব্যবসা। এই দুটিকে বিক্রি করে তারা রাজনীতিকে ধরে রাখার চেষ্টা করছে। আমরা সবাই জানি এটা প্রতারনা ছাড়া আর কিছুই না।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মেজর জেনারেল অব. মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক গৌতম চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুন্ডু, অপলেন্দু দাশ অপু, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, তপন দে, মিল্টন বৈদ্য প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া রামকৃষ্ণ মিশনের স্বামী শান্তিকারানন্দ মহারাজ, স্বামী কল্পেশানন্দ মহারাজ, বাংলাদেশ মাইনরিটি পার্টির সাধারণ সম্পাদক সুকৃতি মন্ডল, বগুড়ার শেরপুর পৌরসভার সাবেক মেয়র  স্বাধীন কুন্ডু, হিন্দু মহাজোটের সদস্য সমীর সরকারও বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানে আগত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।বষয়ে কোনো নিশ্চয়তা দেয়া হয়নি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031