আওয়ামী লীগ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শেষে দেশে ফেরার সময়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে । আগামী ৭ই অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাথে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরের সকল দলীয় সংসদ সদস্যদের নিয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ই অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করবেন। এ সময়ে আওয়ামী লীগ ও দেশবাসী এবং বিশিষ্ট নাগরিকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবেন।
ওবায়দুল কাদের বলেন, বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। গণসংবর্ধনাকালে জনদুর্ভোগ যাতে না হয় সে জন্য দলীয় নেতাদের বিষয়টি মনিটর করতে হবে।
তিনি বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী দেশের এবং আমাদের মাথা উঁচু করেছেন। বিশ্বের কাছে প্রধানমন্ত্রী এখন মানবিক নেত্রী। জাতিসংঘে প্রধানমন্ত্রী যে ৫ দফা দাবী তুলে ধরে বক্তব্য রেখেছেন তা বিশ্বব্যাপী আলোড়িত হয়েছে। বিশ্বব্যাপী তাঁর অবদানকে স্বরণীয় করে রাখতে তাকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।
বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি বায়েজিদ আমহেদ খান উপস্থিত ছিলেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930