দাপট বেড়েই চলছে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের । এখন পর্যন্ত বিশ্বের ৪৬ লাখ ২৮ হাজার ২২৮ জনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৮ হাজার ৬৪২ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ লাখ ৫৮ হাজার ৩২জন মানুষ ।
আজ শনিবার সকালে করোনা পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারে এমন তথ্য মেলে।
করোনাতে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪,৮৪,২৮৫ জন। এছাড়া এতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ৩,২৬,২৪২ জন।দ্বিতীয় অবস্থানে আছেন স্পেন। তবে তালিকায় রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, ব্রাজিলে শনাক্তকৃত রোগীর সংখ্যা দুই লক্ষাধিক করে আছে। এছাড়া ১ লাখের বেশি সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ফ্রান্স, জার্মানি, তুরস্ক, ইরান।।
