আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে চীনে রানওয়ে থেকে ছিটকে পড়ে ১২২ আরোহীবাহী তিব্বত এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমানে । এতে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে দেশটির চংকিং বিমানবন্দরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি ও মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে অগ্নিকাণ্ডের সময় বিমানটিতে ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন। বিমানটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং থেকে তিব্বতের নাংচি-এ রওনা হয়েছিল।

খবরে বলা হয়েছে, চংকিং জিংবি আন্তর্জাতিক বিমানবন্দরের টারমার্কে এয়ারবাস এসই এ৩১৯ মডেলের প্লেনটিতে উড্ডয়নের ঠিক আগে আগুন ধরে। এতে সামনের অংশ পুড়ে গেছে। এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে দ্রুত বেরিয়ে আসার সময় অন্তত ৪০ জন যাত্রী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, প্রথমে প্লেনটির বাম দিক থেকে আগুনের সূত্রপাত হয়। যা পরে সামনের অংশে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনার পর কর্তৃপক্ষ বিমাবন্দরের রানওয়ে বন্ধ রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনার তদন্ত করার কথা জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031